1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
দাখিলে ঈর্ষনীয় ফলাফল; আল ইসরা মাদরাসার শিক্ষার্থীরা পেল সংবর্ধনা বাগমারা দারুল হিকমা ইসলামিক একাডেমির ১৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ: সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান কুমিল্লার উন্নয়নে সব আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকবে ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’: লালমাইয়ে নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা লালমাইয়ে সফল মৎস্যচাষীদের সম্মাননা স্মারক প্রদান লালমাইয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা জামিরা মহিলা দাখিল মাদ্রাসাকে সম্মাননা স্মারক প্রদান লালমাইয়ে জয়নগর মাদরাসা জামে মসজিদে বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মীর পিন্টুর অনুদান প্রদান লালমাইয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত লালমাইয়ে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত লালমাইয়ে মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

লালমাই উপজেলা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন: সভাপতি পুলিন, সম্পাদক প্রদীপ

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২৫৪ বার পড়া হয়েছে

লালমাই উপজেলা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন: সভাপতি পুলিন, সম্পাদক প্রদীপ

মোহাম্মদ আনোয়ার হোসেন

কুমিল্লার লালমাইয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমাই উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে ও ভোটারদের প্রত্যক্ষ ভোটে পুলিন ভৌমিক সভাপতি এবং প্রদীপ মজুমদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (২০ মে) রাতে উপজেলার বাগমারা বাজার বিশ্বাম্ভর গোস্বামীর আশ্রমে জমকালো আয়োজনে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক চন্দন মজুমদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু নির্মল পাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবু নারায়ণ সরকার।

পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সুমন রায় চৌধুরী ও জীবনানন্দ দাশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মহানগর পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি অচিন্ত দাস টিটু,জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবু উত্তম সরকার,দপ্তর সম্পাদক বাবু শম্ভু শীল,আইন বিষয়ক সম্পাদক সজল পাল,কার্যকরী সদস্য দেবাশীষ চৌধুরী।

সম্মেলনে বক্তারা সনাতন ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে পূজা উদযাপন পরিষদের ভূমিকার কথা তুলে ধরেন। পরে উপস্থিত সবার সম্মতিক্রমে আগামী দুই বছর মেয়াদি এই নতুন কমিটি ঘোষণা করা হয়। একই সাথে আগামী সাত দিনের মধ্যে নবগঠিত কমিটির পূর্ণাঙ্গ রূপ দিয়ে জেলা কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অমর কৃষ্ণ বণিক মানিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মানিক মজুমদার, পূজা উদযাপন আহ্বায়ক কমিটির সদস্য ডা. স্বদেশ রায়, বাবু প্রফুল্ল ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা কমল রঞ্জন দাস, বাবু গোপাল দত্ত, বাবু রতন কুমার আচার্য্য, বাবুল বণিক, ব্রজলাল দেবনাথ, দামোদর সংঘের সভাপতি শ্রী স্বপন নাথ ভৌমিক, সঞ্জয় শর্মা, পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক শম্ভু রায়, যুব ঐক্য পরিষদের সভাপতি সুজন ঘোষ ও সাধারণ সম্পাদক স্বপন দাস প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD