1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে বিএনপির দোয়া ও আলোচনা সভা লালমাইয়ে ১১ দলীয় জোটের গণমিছিল: জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবি লালমাইয়ে অসহায় মায়ের চিকিৎসায় আমিনুল হক ফাউন্ডেশনের নগদ অর্থ সহায়তা লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমাইয়ে জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে জামায়াতে ইসলামীর গণমিছিল লালমাইয়ে রাবেয়া আদর্শ শিশু শিক্ষালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা লালমাইয়ে নবাগত ইউএনও সুব্রত বিশ্বাস দাশের সাথে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ লালমাইয়ে ২৪ জুলাইয়ের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সততা ও নিষ্ঠা থাকলে সব বাধা পেরিয়ে সফলতা আসবেই: মনির হোসেন ডালিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে লালমাই উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মীর পিন্টু’র সৌজন্য সাক্ষাৎ

লালমাইয়ে অসহায় মায়ের চিকিৎসায় আমিনুল হক ফাউন্ডেশনের নগদ অর্থ সহায়তা

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

লালমাইয়ে অসহায় মায়ের চিকিৎসায় আমিনুল হক ফাউন্ডেশনের নগদ অর্থ সহায়তা

মোহাম্মদ আনোয়ার হোসেন

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের সিধুছী গ্রামের এক অসহায় মায়ের চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছে স্থানীয় মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশন’।
৫ আগস্ট বুধবার আয়োজিত এই সহায়তা প্রদান কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হাসান জাফরসহ অত্র ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মারাত্মক অসুস্থতায় ভুগে মানবেতর জীবনযাপন করছিলেন ওই অসহায় মা। বিষয়টি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশন। ফাউন্ডেশনের এমন সময়োপযোগী উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী ও সুধী সমাজ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আর্তমানবতার সেবা এবং সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়াতে তাদের এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD