1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে বিএনপির দোয়া ও আলোচনা সভা লালমাইয়ে ১১ দলীয় জোটের গণমিছিল: জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবি লালমাইয়ে অসহায় মায়ের চিকিৎসায় আমিনুল হক ফাউন্ডেশনের নগদ অর্থ সহায়তা লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমাইয়ে জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে জামায়াতে ইসলামীর গণমিছিল লালমাইয়ে রাবেয়া আদর্শ শিশু শিক্ষালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা লালমাইয়ে নবাগত ইউএনও সুব্রত বিশ্বাস দাশের সাথে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ লালমাইয়ে ২৪ জুলাইয়ের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সততা ও নিষ্ঠা থাকলে সব বাধা পেরিয়ে সফলতা আসবেই: মনির হোসেন ডালিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে লালমাই উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মীর পিন্টু’র সৌজন্য সাক্ষাৎ

লালমাইয়ে ১১ দলীয় জোটের গণমিছিল: জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবি

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

লালমাইয়ে ১১ দলীয় জোটের গণমিছিল: জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবি

মোহাম্মদ আনোয়ার হোসেন

জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় এবং জুলাই-আগস্টের গণহত্যার বিচারের দাবিতে কুমিল্লার লালমাই উপজেলায় বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ দলীয় জোট, লালমাই উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় (বাদ আসর) উপজেলার বাগমারা বাজারে এই গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণমিছিলটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টসমূহ প্রদক্ষিণ করে। মিছিলের পূর্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত।বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমাই উপজেলা আমীর মাওলানা আবদুন নূর-এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা ইমাম হোসেন-এর সঞ্চালনায় সমাবেশে জোটের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং ছাত্র-জনতার ওপর চালানো নির্মম গণহত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গণমিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমাই উপজেলার সাবেক আমীর গোলাম সরোয়ার মজুমদার কামালসহ ১১ দলীয় জোটের লালমাই উপজেলা শাখা ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD