1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
লালমাই উপজেলা ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন সভাপতি কামাল হোসেন, সেক্রেটারি নাজমুল হাসান দোয়া ও মোনাজাতে ‘দুতিয়াপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন’-এর আত্মপ্রকাশ উদ্বোধনী দিনেই ৩ দুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান লালমাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে বিএনপির দোয়া ও আলোচনা সভা লালমাইয়ে ১১ দলীয় জোটের গণমিছিল: জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবি লালমাইয়ে অসহায় মায়ের চিকিৎসায় আমিনুল হক ফাউন্ডেশনের নগদ অর্থ সহায়তা লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমাইয়ে জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে জামায়াতে ইসলামীর গণমিছিল লালমাইয়ে রাবেয়া আদর্শ শিশু শিক্ষালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা লালমাইয়ে নবাগত ইউএনও সুব্রত বিশ্বাস দাশের সাথে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ লালমাইয়ে ২৪ জুলাইয়ের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমাই উপজেলা ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন সভাপতি কামাল হোসেন, সেক্রেটারি নাজমুল হাসান

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

লালমাই উপজেলা ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন

সভাপতি কামাল হোসেন, সেক্রেটারি নাজমুল হাসান

লালমাই উপজেলা ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কামাল হোসেন এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান।
শনিবার (৮ আগস্ট) কুমিল্লা নুরজাহান হোটেলের কনভেনশন হলে আয়োজিত উদ্যোক্তা ও ব্যবসায়ী সমাবেশে কামাল হোসেনকে সভাপতি এবং নাজমুল হাসানকে সেক্রেটারি করে ৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল ওয়াদুদ তালুকদার, জাহাঙ্গীর আলম, মোস্তফা কামাল, ডাঃ রবিউল হোসেন, মনির হোসেন, মোহাম্মদ শাহজাহান ও খাইরুল বাশার আলমগীর। সহকারী সেক্রেটারি, শাহাদাত হোসেন খোরশেদ, ডাঃ কাউছার আহমেদ জুয়েল, মিজানুর রহমান, তাজুল ইসলাম ও ডাঃ মফিজুল ইসলাম মুন্না। সাংগঠনিক সম্পাদক, জোবায়ের মজুমদার, আবুল খায়ের, নিরব হোসেন বাবু ও মানিক মিয়া। অফিস সম্পাদক আব্দুল কাইয়ুম, পাঠাগার সম্পাদক কামাল উদ্দিন, শিক্ষা ও গবেষণা সম্পাদক কবির হুসাইন, প্রচার ও মিডিয়া সম্পাদক জুনায়েদ আল হাবিব, উদ্যোক্তা সম্পাদক কবির আহমেদ একরামি এবং আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন।
এছাড়া সমাজকল্যাণ সম্পাদক ডাঃ মোশারফ হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মজুমদার, সাংস্কৃতিক সম্পাদক শিল্পী মনিরুল ইসলাম, আইটি সম্পাদক নেসার উদ্দিন মিশু, প্রকাশনা সম্পাদক গোলাম সারোয়ার, আন্তর্জাতিক সম্পাদক নোমান হুসাইন এবং তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আনোয়ার হোসাইন।

নতুন কমিটির নেতৃবৃন্দ লালমাই উপজেলার শিল্প ও ব্যবসা খাতের উন্নয়ন, উদ্যোক্তাদের সহযোগিতা এবং ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD