1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া বরইয়া গ্রামে হরিশ্চর চৌরাস্তায় ব্যাংকিং সেবায় নতুন মাত্রা, উদ্বোধন হলো ইলেকট্রনিক বুথ কুমিল্লায় জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল প্রায় ৫ হাজার শিক্ষার্থী লালমাইয়ে নবজাতক কন্যাশিশুকে ফেলে মায়ের উধাও, চার দিন পর ইউএনওর উদ্যোগে সেফ হোমে আশ্রয় লালমাইয়ে ৫টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া লালমাইয়ে পূজামণ্ডপ পরিদর্শন ও বস্ত্র উপহার দিলেন এনসিপি নেতারা বাগমারা উত্তর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতারা কুমিল্লায় খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত: আগামী ২ বছরের জন্য নতুন কমিটি গঠন লালমাই উপজেলায় হামদ-নাত ও কিরাতে প্রথম স্থান অর্জন আসাদুল্লাহ মেহেদীর আল ইসরা মাদরাসার গৌরবোজ্জ্বল সাফল্য লালমাইয়ের ড. মোস্তফা সাজ্জাদ হাসান: হিসাববিজ্ঞান, ফরেনসিক অডিট ও আইন পেশায় এক বহুমাত্রিক অর্জনের গল্প

লালমাইয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন: সভাপতি রিয়াজ, সাধারণ সম্পাদক রুহুল, সাংগঠনিক সম্পাদক মনির

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

লালমাইয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন: সভাপতি রিয়াজ, সাধারণ সম্পাদক রুহুল, সাংগঠনিক সম্পাদক মনির

নিজস্ব প্রতিবেদক:
লালমাইয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ-এর উপজেলা শাখা গঠন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় লালমাই প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) লালমাই উপজেলা কমিটির সভাপতি শরিফ মজুমদার-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর।

সাংবাদিক রিয়াজ মোর্শেদ মাসুদের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের কুমিল্লা জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি কাজী খোরশেদ আলম। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দিক।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈশাখী টিভির প্রতিনিধি বিএম মহিউদ্দিন মন্টি, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক কুমিল্লা প্রতিদিনের প্রকাশক শরিফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয় এবং দপ্তর সম্পাদক গোলাম মহিউদ্দিন মুন্সি।

সভায় লালমাই উপজেলা শাখা গঠন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, নির্যাতন ও হয়রানি প্রতিরোধ এবং সাংবাদিকদের ঐক্য ও অধিকার রক্ষায় সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

সভা শেষে জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ১৭ সদস্যবিশিষ্ট লালমাই উপজেলা শাখার কমিটি ঘোষণা করেন। কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি রিয়াজ মোর্শেদ মাসুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক জনতার প্রতিনিধি রুহুল আমিনের নাম ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহসভাপতি সাপ্তাহিক কুমিল্লার সময় পত্রিকার সহসম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক দৈনিক সমাজকণ্ঠের বার্তা সম্পাদক, এস এম মনির, সহসাংগঠনিক সম্পাদক কুমিল্লা পপুলার টিভির প্রতিনিধি মোঃ মোতালেব, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আরিফুর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দৈনিক কুমিল্লার জমিনের প্রতিনিধি গাজী মামুন, অর্থ সম্পাদক, অনলাইন পোর্টাল ভোরের খবরের সম্পাদক এড. ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক দৈনিক ডাক প্রতিদিনের প্রতিনিধি আনোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক দৈনিক সকালের সময়ের প্রতিনিধি জিয়াউর রহমান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক দৈনিক দিনকালের প্রতিনিধি আফজাল হোসেন রনি এবং ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক দৈনিক সমাজ কণ্ঠের প্রতিনিধি তমাল চন্দ্র বণিক।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক অর্থনীতির কাগজের প্রতিনিধি কামাল হোসেন ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি কাজী মাসুদ রানা।

সাধারণ সদস্য হিসেবে রয়েছেন দৈনিক স্বাধীন ভোরের প্রতিনিধি রবিউল আলম রবিন, দৈনিক সংবাদ সমাচারের প্রতিনিধি আখতারুজ্জামান বাবলু এবং দৈনিক আজকের খবরের প্রতিনিধি রাসেল।

এদিকে নবগঠিত লালমাই উপজেলা শাখা কমিটিকে অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি হিসেবে আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নবগঠিত লালমাই উপজেলা শাখার নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের হামলা, হয়রানি, হুমকি ও নির্যাতনের বিরুদ্ধে সংগঠনের সদস্যদের সোচ্চার থাকতে হবে। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নীতি-নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD