
শতবর্ষী বাগমারা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০০৪ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
বাগমারা উচ্চ বিদ্যালয়–এর সম্মানিত শিক্ষক, কর্মচারী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মানে এসএসসি ২০০৪ ব্যাচের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) বিদ্যালয়ের অফিসরুমে আয়োজিত এ অনুষ্ঠানে বর্তমান ও সাবেক শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আন্তরিক ও মিলনমেলায় পরিণত হয় পরিবেশ। ইফতারের পূর্বে দেশ, জাতি এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়ে এসএসসি ২০০৪ ব্যাচের পক্ষ থেকে সম্মাননা উপহার প্রদান করা হয়। আয়োজকরা বলেন, শিক্ষকদের অবদানেই শিক্ষার্থীরা আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তাদের সম্মান জানাতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এসএসসি ২০০৪ ব্যাচের পক্ষে উপস্থিত ছিলেন মোঃ জহিরুল ইসলাম, মোঃ নুর পারভেজ, মোঃ সাইফুল ইসলাম রনি, চঞ্চল, মোঃ ওমর ফারুক ও মোঃ জাকির হোসেনসহ অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষক-শিক্ষার্থীর বন্ধনকে আরও সুদৃঢ় করে এবং নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে। ভবিষ্যতেও এমন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।