1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাগমারা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আক্কাছ স্যারের মৃত্যুবার্ষিকী পালিত লালমাই উপজেলা ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন সভাপতি কামাল হোসেন, সেক্রেটারি নাজমুল হাসান দোয়া ও মোনাজাতে ‘দুতিয়াপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন’-এর আত্মপ্রকাশ উদ্বোধনী দিনেই ৩ দুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান লালমাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে বিএনপির দোয়া ও আলোচনা সভা লালমাইয়ে ১১ দলীয় জোটের গণমিছিল: জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবি লালমাইয়ে অসহায় মায়ের চিকিৎসায় আমিনুল হক ফাউন্ডেশনের নগদ অর্থ সহায়তা লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমাইয়ে জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে জামায়াতে ইসলামীর গণমিছিল লালমাইয়ে রাবেয়া আদর্শ শিশু শিক্ষালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা লালমাইয়ে নবাগত ইউএনও সুব্রত বিশ্বাস দাশের সাথে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

লালমাই উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি গঠন; সদস্য হলেন ছাত্রনেতা আল আমিন অয়ন

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ২৪২ বার পড়া হয়েছে

লালমাই উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি গঠন; সদস্য হলেন ছাত্রনেতা আল আমিন অয়ন

নিজস্ব প্রতিবেদক, লালমাই

কুমিল্লার লালমাই উপজেলা ক্রীড়াঙ্গনে গতিশীলতা আনয়ন ও খেলাধুলার মানোন্নয়নের লক্ষ্যে নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এই কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন উপজেলার তুখোড় ছাত্রনেতা এবং কুমিল্লা-১০ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূইয়ার অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব মোঃ আল আমিন অয়ন।

তৃণমূল পর্যায়ে ক্রীড়া চর্চা প্রসারে এবং যুবসমাজকে মাঠমুখী করার লক্ষে এই কমিটি গঠন করা হয়েছে। মোঃ আল আমিন অয়ন ছাত্ররাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ধরে সামাজিক ও ক্রীড়া উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তার এই অন্তর্ভুক্তিতে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও যুবসমাজের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।

কমিটির সদস্য মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মোঃ আল আমিন অয়ন বলেন,আমাকে লালমাই উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মনোনীত করায় মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূইয়া মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার লক্ষ্য থাকবে উপজেলার প্রতিটি ইউনিয়নে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রেখে মাঠমুখী করা।

আল আমিন অয়ন ক্রীড়া সংস্থার সদস্য মনোনীত হওয়ায় লালমাই উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। স্থানীয় ক্রীড়া সংগঠকদের মতে, অয়নের মতো তরুণ ও উদ্যমী নেতৃত্ব কমিটিতে আসায় লালমাইয়ের ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গন আবারও প্রাণবন্ত হয়ে উঠবে।

উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন যে, এই অ্যাডহক কমিটি দ্রুততম সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর নির্বাচনের পরিবেশ তৈরি করবে এবং নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে লালমাইয়ের ক্রীড়া ঐতিহ্যকে সমুন্নত রাখবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD