1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে বিশেষ সমাবেশ ও দিকনির্দেশনা সভা অনুষ্ঠিত শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: লালমাইয়ে ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ের কৃতী সংবর্ধনা ও অংশীজন সমাবেশ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে লালমাই ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও ম্যারাথন সুইজারল্যান্ড প্রবাসী রুবেল মজুমদারের মামার রুহের মাগফিরাত কামনায় লালমাইয়ে দোয়া, এতিমখানায় ১৬ ফ্যান প্রদান লালমাই উপজেলায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও সুধীজনের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় লালমাই উপজেলার প্রবাসীর সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ ভাই ও ভাবির বিরুদ্ধে: দেশে ফিরে চরম বিপাকে ১৯ বছরের প্রবাসী লালমাইয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন: সভাপতি রিয়াজ, সাধারণ সম্পাদক রুহুল, সাংগঠনিক সম্পাদক মনির স্থানীয় নির্বাচন সামনে রেখে লালমাইয়ে যুবদলের একাংশের মতবিনিময় লালমাইয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) এর আংশিক কমিটি গঠন, সভাপতি রবিউল ও সম্পাদক সঞ্জয় সম্মিলিত ইসলামী ব্যাংক (ফার্স্ট সিকিউরিটি ইউনিট) বাগমারা শাখার লেনদেন স্বাভাবিক, স্বস্তি প্রকাশ গ্রাহকদের

লালমাইয়ের দুই ছাত্রীর বাজিমাত: জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে নুসরাত ও তাবাসসুমের আঞ্চলিক যুদ্ধে যাত্রা

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৪১৮ বার পড়া হয়েছে

লালমাইয়ে দুই ছাত্রীর বাজিমাত: জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে নুসরাত ও তাবাসসুমের আঞ্চলিক যুদ্ধে যাত্রা

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার লালমাই উপজেলার ক্রীড়াঙ্গনে বইছে আনন্দের জোয়ার। ‘নতুন কুঁড়ি স্পোর্টস- ২০২৬’ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে অসামান্য নৈপুণ্য প্রদর্শন করে উপজেলার দুই কৃতি ছাত্রী মেধার স্বাক্ষর রেখেছেন। ব্যাডমিন্টন ও দীর্ঘলাফে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন নুসরাত জাহান খাদিজা এবং জুডো প্রতিযোগিতায় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছেন উম্মে তাবাসসুম।

উপজেলার দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান খাদিজা জেলা পর্যায়ের ব্যাডমিন্টন একক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। শুধু ব্যাডমিন্টনেই নয়, নিজের শারীরিক দক্ষতা ও গতির ঝলক দেখিয়ে তিনি দীর্ঘলাফ প্রতিযোগিতায়ও প্রথম স্থান অধিকার করেছেন।

অন্যদিকে, ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্রী উম্মে তাবাসসুম জুডো প্রতিযোগিতায় জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান (রানারআপ) অর্জন করে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন।

জেলা পর্যায়ের এই গণ্ডি পেরিয়ে নুসরাত ও তাবাসসুম এখন প্রস্তুত হচ্ছেন বড় মঞ্চের জন্য। আগামী ১৭ মে তারা উভয়েই চট্টগ্রাম আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় লালমাই তথা কুমিল্লা জেলার প্রতিনিধিত্ব করবেন।

শিক্ষার্থীদের এই অসামান্য অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছে উপজেলা প্রশাসন। এক অভিনন্দন বার্তায় লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু বলেন:

“নুসরাত ও তাবাসসুমের এই সাফল্য আমাদের পুরো উপজেলার জন্য অত্যন্ত গর্বের। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মেয়েদের এই অগ্রগতি প্রমাণ করে যে, সঠিক সুযোগ ও অধ্যবসায় থাকলে যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি, তারা আঞ্চলিক পর্যায়েও সাফল্যের ধারা অব্যাহত রেখে লালমাইয়ের নাম সারা দেশে উজ্জ্বল করবে।”

উপজেলার ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের প্রত্যাশা, ১৭ মের আঞ্চলিক লড়াইয়ে নিজেদের সেরাটা দিয়ে জাতীয় পর্যায়ের টিকিট ছিনিয়ে আনবেন এই দুই কিশোরী অ্যাথলেট।


সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD